মূলধারার মিডিয়া কর্মীর শক্তি তার ব্যক্তিত্ব ও পেশাদারিত্ব—শামীম শাহরিয়ার

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১১:২৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১১:৩০:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:


একজন পেশাদার ও মূলধারার মিডিয়া কর্মীর সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিত্ব, সততা, দক্ষতা ও পেশাদারিত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পেছনে অযথা ঘুরে বেড়ানো একজন মিডিয়া কর্মীর পেশাগত মর্যাদা ও ব্যক্তিত্বকে ক্ষুণ্ন করতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র রিপোর্টার শামীম শাহরিয়ার।


তিনি বলেন, একজন প্রকৃত মিডিয়া কর্মীর কাজ হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করা। ব্যক্তিগত সুবিধা কিংবা বিশেষ কোনো প্রভাবশালী মহলের অনুগ্রহ পাওয়ার জন্য কারও পেছনে ঘুরে বেড়ানো পেশাদার সাংবাদিকতার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শামীম শাহরিয়ার আরও বলেন, একজন দক্ষ ও গ্রহণযোগ্য মিডিয়া কর্মী তার কাজ, সততা এবং পেশাগত দক্ষতার মাধ্যমেই সমাজে নিজের অবস্থান তৈরি করেন। তাই ব্যক্তি বা প্রতিষ্ঠান যত বড় ও প্রভাবশালীই হোক না কেন, প্রয়োজনে তারাই একজন পেশাদার মিডিয়া কর্মীর সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হয়। তিনি


বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। এই পেশার সঙ্গে জড়িত প্রত্যেককে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদা অক্ষুণ্ন রেখে কাজ করতে হবে। কারণ একজন মিডিয়া কর্মীর প্রকৃত পরিচয় শুধু তার পদবি বা পরিচয়পত্রে নয়, বরং তার কর্ম, সততা, সাহস, নিরপেক্ষতা ও জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্যতার মধ্যেই নিহিত। সকল পেশাদার ও মূলধারার মিডিয়া কর্মীর প্রতি আহ্বান জানিয়ে সিনিয়র রিপোর্টার


শামীম শাহরিয়ার বলেন, “আসুন, আমরা কারও পেছনে না ঘুরে নিজেদের যোগ্যতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা আরও সমুন্নত রাখি।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]