কয়রায় জমি নিয়ে সং'ঘর্ষ, একই পরিবারের ৪ জন গুরুতর আ'হত

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১১:১৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১১:১৭:৩১ পূর্বাহ্ন
শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিবিধি :



খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে জমির ধান রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ ঘুগরাকাটি বিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত মজিবর রহমান সানার ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম, আঃ কাদের তাদের তাদের মা আনোয়ারা বেগম ও পুত্র বধু খাদিজা খাতুন আহতদের



পরিবার জানায়, ৩-৪ দিন আগে তারা দক্ষিণ ঘুগরাকাটি বিলে তাদের পৈত্রিক সম্পত্তিতে ধান রোপন করেন। গতকাল সকালে রোপনকৃত ধান দেখতে গেলে একই গ্রামের মনসুর গাজী তার ছেলে মফিজুল গাজী, হাফিজুল গাজী ও তার স্ত্রী আকলিমারা ওত পেতে থেকে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে


তাদের মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে। আহতদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মঞ্জুরুলের মা আনোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।



স্থানীয়রা জানায়, প্রতি বছর এই সময়ে আমন ধান রোপন ও ধান কাটার সময় জমি নিয়ে মারামারি লেগেই থাকে সেজন্য প্রশাসনের টহল জোরদার করার দাবী জানান তারা। কয়রা থানা পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]