চুয়াডাঙ্গায় স্ত্রী হ'ত্যা মা'ম'লা'য় স্বামীর আ'মৃ'ত্যু কারাদণ্ড

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৮:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় আলেয়া খাতুন (৪০) হত্যা মামলায় তার স্বামী রহম আলীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ জজ আদালত (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এ রায় ঘোষণা করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে আলেয়া খাতুনকে গলা কেটে হত্যা করা হয়।

 

এ ঘটনায় নিহতের স্বামী রহম আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

 

মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত রহম আলীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তার স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]