মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ২ নং আলাদীপুর ইউনিয়নের বারাই বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী উপজেলার পশ্চিম কাটাবাড়ি গ্রামের দ্বিলিপ সাহার ছেলে। তিনি
মোটরসাইকেলযোগে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বারাই বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে ফুলবাড়ীমুখী হয়ে পার্কিং লাইট ছাড়াই অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিআরটিসির লোগোযুক্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন দ্বীপ সাহা। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্বীপ সাহাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো
ট-২২-৯০৮০ বলে জানা গেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, দূর্ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যাক্তির সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হবে।