ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মা'ম'লা, সমন জারিঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মা'ম'লা, সমন জা'রি

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:২৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৩১:৫৬ অপরাহ্ন

‎নিজস্ব প্রতিবেদক
ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ চার জনের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ঢাকার একটি আদালত মামলা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে ক্লাবটির সাবেক কর্মচারী আশিক মোল্লা এই মামলার আবেদন করেন।

 

বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,"আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।"

 

মামলার অপর আসামিরা হলেন- ডাইরেক্টর ফাইন্যান্স তুহিন রেজা, সিও এবং সচিব লে. কর্নেল ছাব্বির আহম্মেদ (অব.) এবং চীফ ফাইন্যান্স অফিসার ইকবাল হোসেন।

​

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আশিক মোল্লা ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যাটেন্ডেন্ট’ পদে যোগদান করেন এবং ২০১৮ সালের ১৯ অগাস্ট স্থায়ী নিয়োগ পান। দীর্ঘ দিন দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৬ জানুয়ারি তাকে চাকুরী বিধিমালা লঙ্ঘন করে সাময়িক বরখাস্ত রাখা হয়। পরবর্তীতে দীর্ঘ ৬ মাস বরখাস্ত রাখার পর ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরির সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, নোটিশ পে ও বেতন বাবদ ৪ লাখ ৯০ হাজার টাকা মোট বকেয়া পাওনা দাবি তার। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান। তবে আসামিরা নোটিশ পেয়েও মধ্যস্থতায় উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র প্রদান করেন। ওই ছাড়পত্র পাওয়ার পর গত ১৫ অগাস্ট বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক প্রদান করেন। তবে অবশিষ্ট তিন লাখ ৭৩ হাজার ১৯ টাকা প্রদান করতে অস্বীকৃতি জানান আসামিরা। বকেয়া টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দেন, এমন অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]