সিদ্ধিরগঞ্জে ছু'রি'কা'ঘা'তে যুবক খু'ন

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৫১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৫১:৩৮ অপরাহ্ন

‎নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।


‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


‎পরে সজীবের স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]