কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বা'লি'য়ে না'শক'তার অভিযোগে কার্যক্রম নি'ষিদ্ধ আঃ লীগ নেতা গ্রে'ফতার

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:১৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:১৯:৫৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোঃ ইউনুস আলী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ইউনুস আলী ওই গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রিজের পূর্ব পাশে মোগলবাসাগামী পাকা সড়কের গোড়াই ছোট ড্রেন ব্রিজের ওপর পেট্রোল দিয়ে টায়ার জ্বালানো হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন সফল করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মোঃ ইউনুস আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে মোঃ ইউনুস আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি তবকপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]