কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধ'রতে গিয়ে এক জেলের মৃ'ত্যু

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২১:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :



কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দূর্ঘটনা। মৃত পরিমল মণ্ডল কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।


জানা গেছে, ভরা নদীতে তীব্র স্রোত রয়েছে। বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মণ্ডল লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ স্রোতে ডিঙি নৌকাটি উল্টে যায়। আর বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করে বিকাল পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এম এন বাঁধ



এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে ওই জেলে নদীতে পড়ে যান। এ সময় তার শরীরে বড়শির সুতো পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিমল মন্ডলের বাবা মান্য মণ্ডল বলেন, বেলা ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই।



তার দাবী, শরীরে বড়শির সুতো পেঁচিয়ে যাওয়ায় পরিমল নদীতে ডুবে মারা গেছে। এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে ও শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নৌ পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]