কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:৪৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:৪৮:২৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর বারোটায় উপজেলার সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালী, পিরোজপুরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। কর্মসূচির মূল প্রতিপাদ্য “বাল্য বিবাহকে না বলি, সম্পন্ন ভবিষ্যৎ গড়ি”। এর মাধ্যমে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।


এছাড়া ইরেসপো প্রকল্পের আওতায় সঞ্চয় কার্যক্রমে উৎসাহিত করতে “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা”—এই বার্তাও প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কিশোরীদের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]