ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভা'র'ত রাজনৈতিক টা'না'পো'ড়ে'ন থাকলেও অর্থনীতিতে প্র'ভা'ব পড়বে না

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:৩৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:৩৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপোড়েন থাকবেই। কিন্তু এর প্রভাব অর্থনীতির ওপর পড়বে না। আগামীকে দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে।


সোমবার বেলা ১১টার দিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে হবে।


দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ অনেক মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে যা করণীয়, তা করা সবার দায়িত্ব। 


হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]