খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) Sustainable Agricultural Economics and Entrepreneurship Club (SAEEC)-এর উদ্যোগে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও কৃষি ব্যবসায় শিক্ষা অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও কৃষি ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ— সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কারিমুন্নেছা, প্রভাষক মৌসুমী আক্তার এবং প্রভাষক রাসনিয়া সুলতানা ইমা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং ক্লাবের পক্ষ থেকে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষকবৃন্দ, ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অফিস সম্পাদক। বক্তারা শিক্ষার্থীদের টেকসই কৃষি অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং নেতৃত্বগুণ বিকাশে ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।