আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃ'ত্যুবা'র্ষিকী

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩৬:১৯ অপরাহ্ন
বরিশাল ব্যুরো:


আজ ২৪ আগস্ট (সোমবার) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,বরিশালের বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী।


এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে মরহুমের বাড়িতে, মেজ ছেলে সাংবাদিক সোহেল সানি ও বড় মেয়ে ফেরদৌসি পারভীন লাকীর ঢাকার বাসায় এবং অপর মেয়ে রুবিনা পারভীন নুপুরের বরিশালের বাসায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।


প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ### রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২৩-০৮-২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]