গিনিতে আ'ব'র্জ'না'র স্তূপ ধ'সে ৩০ জনের প্রা'ণ'হা'নি

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।


রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।


কর্তৃপক্ষ জানায়, রোববার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগে রাতভর সেখানে ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে পড়ে।


এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।


ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার ওই এলাকা ছেড়ে যায়নি। দুর্ঘটনার পর সেখানে থাকা অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় আবর্জনার স্তূপ ধসে পড়ার ঝুঁকিও বেড়ে যায়।


দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]