হবিগঞ্জ আবারও খোয়াই নদীর বাঁধে ভাঙন লোকালয়ে ঢুকছে পানি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:১২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:১৬:৩৮ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি



হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধের ভাঙন দিয়ে দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করছে।


এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে রোববার (২৩-আগস্ট)২০২৬ দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়। পরে ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এতে কৃষিজমি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


স্থানীয়দের দাবি, ওই ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের কাজ শুরু করে। তবে কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই দেড় মাসের ব্যবধানে ফের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত দুই-তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।


এতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় খোয়াই নদীর পানি বেড়েছে। বাঁধের মেরামতের কাজ চলমান থাকলেও এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এতে কৃষিজমি ও ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]