লঘুচাপের প্র'ভা'বে সাগর উ'ত্তা'ল, চার সমুদ্রবন্দরে স'ত'র্ক'তা জারি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৯:৫২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৯:৫২:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ও নৌবন্দরসমূহে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


তবে আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের ওপর এই লঘুচাপের প্রভাব তেমন পড়ার সম্ভাবনা কম। তবে লঘুচাপটি দ্রুত শেষ হওয়ার পর দুইদিন পর থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেড়ে তা দুই-তিন অব্যাহত থাকতে পারে। 


রোববার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সংস্থাটি আরো জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


পরদিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগের কয়েকদিনের মতো রোববারও সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। এদিন রাজধানীতেও মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় ভ্যাপসা গরম ছড়িয়েছে দেশজুড়ে। বৃষ্টিপাতের প্রবণতা কমে এবং বাতাসে আর্দ্রতার আধিক্যে সারাদেশে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। রোববার পাবনার ইশ্বরদীতে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং রাজধানীতে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন সারাদেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৩৩ এবং রাজধানীতে ১ মিলিমিটার রেকর্ড করা হয়। 


আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে এসেছে। নতুন লঘুচাপ সৃষ্টি হলেও তাতে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না। আগের মতো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কম। সারাদেশে ভ্যাপসা গরম অব্যাহত পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]