আনিসুল হকের বি'রু'দ্ধে অ'স্ত্র মা'ম'লা'য় অ'ভি'যো'গ গঠন শু'না'নি ২৪ সেপ্টেম্বর

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪৪:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ ফের পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আদালত।
 

রোববার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালত নতুন এ তারিখ ধার্য করেন। এর আগে এ মামলায় তিন দফায় পিছিয়ে যায় অভিযোগ গাঠনের শুনানি। 
 

আসামিপক্ষের আইনজীবী সুমন হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আনিসুল হকের নামে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই পিস্তলের কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। কাগজপত্র সংগ্রহ করতে না পারায় চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। এদিন শুনানির জন্য কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ তারিখের মধ্যে কোনো অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে, তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
 

তবে, নির্ধারিত সময়ের মধ্যে আসামি আনিসুল হক তার একটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কি-না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি থানাকে অবহিতও করেননি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২৪ মে অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]