সুবর্ণচরে সড়ক উন্নয়ন কাজের উদ্ভোধন

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৩২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৩৪:৩২ অপরাহ্ন
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর সুবর্ণচরে ১৬ কোটি ৬৮ লাখ টাকার সড়ক সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৩ আগস্ট রবিবার দুপুরে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন, নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।


এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগুল কৃষ্ণ মন্ডল, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি বশির আহমেদ, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলি আহসান মোহাম্মদ তারেক, সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান সহ সংশ্লিষ্টরা।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর—এলজিইডির আওতায় চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অংশ হিসেবে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।


প্রকল্পের আওতায় সোনাপুর-থানারহাট জিসি সড়ক থেকে ডাক্তার মিয়ার হাট জিসি সড়ক পর্যন্ত সড়ক উন্নয়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি ৬৮ লাখ টাকা। চুক্তিমূল্য প্রায় ১৫ কোটি ৬৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে দয়া ইঞ্জিনিয়ারিং। গত ২৬ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৮ সালের ২৬ জানুয়ারি।


সড়কটি উন্নয়ন হলে স্থানীয়দের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]