নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মা'দক বি'রোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:২০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:২৪:১৪ অপরাহ্ন
 নিজস্ব প্রতিবেদক


বংশগত মাদক ব্যবসায়ীর আস্তানার খোঁজ পেয়েছে প্রশাসন। নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার, ২২ আগস্ট ২০২৬ ইং, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদে রায়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে "মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন" এই স্লোগানকে সামনে রেখে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আয়োজনে: বাদে রায়ঘর একতা যুব সংঘ, নবীগঞ্জ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা **জনাবা সুলতানা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান চৌধুরী (শেফু), ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব সুরঞ্জিত তালুকদার। সভায় সভাপতিত্ব করেন ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের


চেয়ারম্যান **জনাব মোঃ ছালিক মিয়া, এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদিক মিয়া, মো: হারুন মিয়া, আবুল কালাম আজাদ, মো: সাহিদুর মিয়া(মেম্বার) দুলন মিয়া (মেম্বার) মো: মাজহারুল হক, উপজেলা যুবদল নেতা মো: আজির উদ্দিন, মো: জুন্নুন আহমেদ, মো: শিপন মিয়া সহ বাদে রায়ঘর একতা যুব সংঘের সকল সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় প্রধান আলোচক নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, শোনেছি এই এলাকায় নাকি বংশগত ভাবে মাদক ব্যবসায়ী আছে, তাদের আস্তানা আমরা খোঁজে পেয়েছি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যারা জিয়াপুর সহ চার মৌজার বিতরে যারা বংশগত ভাবে মাদকের ব্যবসা


করছেন, আজকের পর থেকে যেন তা ছেড়ে দেন। স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসুন অন্ধকার থেকে বেরিয়ে আসুন, আলোর পথে হাটতে শুরু করুন। আমাদের কাছে তথ্য এসেছে জিয়াপুর রায়ঘর বাদে রায়ঘর বাড়ীগাও সহ আশপাশ এলাকায় কারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তা আমরা সনাক্ত করে পেলেছি। অতি শীঘ্রই মাদকের প্রতিটি আস্তানায় অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক, রায়ঘর, দীঘলবাক, নবীগঞ্জ, হবিগঞ্জ। তারিখ: ২৩/০৮/২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]