সাংবাদিক এম মিরাজের মৃ'ত্যুতে বরিশালের মিডিয়া অ'ঙ্গনে শো'কের ছায়া

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:২৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:৪১:২৩ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:



বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম মিরাজ হোসাইন (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন)। অতিসম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।



বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সিনিয়র সদস্য এবং দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কস্থ মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনকে শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বনিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে লাশবাহী ফিজিং গাড়িতে বরিশালে আনা হবে।



পরবর্তীতে আজ রবিবার সকাল দশটায় মরহুম এম মিরাজ হোসাইনকে বরিশাল প্রেসক্লাবে কার্যালয়ের সামনে এনে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনকে দাফন করা হবে। বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক, শোকার্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন।


উল্লেখ্য, এম মিরাজ হোসাইন দীর্ঘদিন থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়ায় কর্মরত থাকাকালীন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২২-০৮-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]