মির্জা ফখরুলকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:৩৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৩৯:৪২ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

দেশের বরেণ্য রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। 

 

শনিবার (২২ আগস্ট) ক্লাবটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক, দাতা ও স্থায়ী সদস্য, খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

 

ক্লাবটি আশা করেছে, মির্জা ফখরুলের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

 

অভিনন্দন বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাষ্ট্রপতির মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]