বিজয়নগরে মেধা বিকাশ বিদ্যাপীঠ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে মেধা বিকাশ বিদ্যাপীঠ নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২১ আগস্ট শুক্রবার বাদ আছর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে মরহুম হাবিবউল্লাহ বাড়ির সংলগ্নে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


মেধা বিকাশ বিদ্যাপীঠ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠনে সংক্ষিপ্ত আলোচনা সভায় হীরেন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা যুবদল নেতা ও আসন্ন পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ জালাল উদ্দীন জালাল। প্রধান অতিথির বক্তব্যে বিজয়নগর উপজেলা যুবদল নেতা ও আসন্ন পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ


জালাল উদ্দীন জালাল বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমিও আমার নিজ গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। এই পাহাড়পুর গ্রামের যুব সমাজ নিজ গ্রাম কে আলোকিত করতে মেধা বিকাশ বিদ্যাপীঠ নামে নতুন যে প্রতিষ্ঠান করেছে সেটা অবশ্যই প্রশংসার দাবী রাখে। আমি এই গ্রামের সবাইকে অনুরোধ করবো যুব সমাজের এই উদ্যোগকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমি আমার অবস্থান থেকে সব সময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবো ইনশাআল্লাহ।


অনুষ্ঠানে মজিবুর রহমান নুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মেধা বিকাশ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আলা মামুন। স্বাগত বক্তব্য মেধা বিকাশ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আলা মামুন বলেন, পাহাড়পুর গ্রামের শিক্ষিত যুবসমাজের উদ্দেশ হলো নিজের গ্রামের ভবিষ্যত প্রজন্ম যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সে লক্ষ্যে মেধা বিকাশ বিদ্যাপীঠ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

​​​​​এসময় আরো বক্তব্য রাখেন, ডাক্তার মাসুম, সেলিম মিয়া, এডভোকেট হানিফ , মোঃ ইয়াকুব আলী, সিরাজুল ইসলাম, ওসমান চৌধুরী , আবুল ফায়েজ, মেধা বিকাশ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক রাতুল সরকার প্রমুখ। পাহাড়পুর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ মেধা বিকাশ বিদ্যাপীঠের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]