স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে।
তিনি সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে ছিলেন। পরিবারের গরু দেখভালের পাশাপাশি অবসর সময়ে তিনি গরুর জন্য ঘাস কাটতেন। আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস জানান, শুক্রবার সকাল
থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বাড়ির সামনে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন আল মামুন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা পত্রিয়াধীন রয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-
কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা