শিক্ষার্থীদের কল্যাণে রয়েল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১১:৩১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:৩৩:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


জাহিদুল আলম ২১ আগস্ট ২০২৬ শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সুরক্ষা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল-আমিন এবং যুগ্ম সম্পাদক মোঃ রিপন পাশা। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার প্রেসিডেন্ট সনক দ্রাবিড়, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূইয়া,



বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমান, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পাশাপাশি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলাও সবার দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের শিক্ষার্থী ও



জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা। রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য”—এই


প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি পরিচালনা করা হবে। শিক্ষা • ঐক্য • প্রগতি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]