ব্রাহ্মণপাড়া পৃথক অ'ভিযানে সা'জাপ্রাপ্তসহ গ্রে'ফতার ৩

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৮:২১:২৪ পূর্বাহ্ন
​মোঃ অপু খান চৌধুরী।। ​



ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে বিশেষ গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামি এবং চুরির মামলার পলাতক এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল সাহেবাবাদ বাজার এলাকায় অভিযান চালায়।


সেখান থেকে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ফারুক মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়। ফারুক ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ​দিনের অন্য এক অভিযানে থানার এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দেউষ (নায়েব আলী সর্দার বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হারিজকে (৪১) গ্রেফতার করেন। তিনি ওই এলাকার মৃত নায়েব আলীর ছেলে। ​এদিকে আজ দুপুর ১টা ১০ মিনিটে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আল-আমিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কসবা থানার দক্ষিণ চারুয়া এলাকার মৃত আবদু মিয়ার ছেলে চুরির মামলার পলাতক আসামি মোঃ হযরত আলীকে (২২) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া হযরত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ​


অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]