দুদকে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০১:২৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০১:২৫:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ পাঁচ মাস কমিশন শূন্য থাকার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য।

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা অপেক্ষার অবসান হয়েছে। নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদানের পর দুদকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]