ফুলবাড়ীতে বাসের চা'পায় ১০ বছরের শিশু নি'হত

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৬:৩১:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের চাপায় সিফা মনি নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের ফুলবাড়ী হাসপাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফা মনি ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর গ্রামের ইসতমুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থপয়েন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী শাহি পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সিফা মনি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]