বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলমঙ্গীর কবীর এর চতুর্থ মৃ'ত্যুবা'র্ষিকী।

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৮:৪০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৮:৪৩:০৩ অপরাহ্ন
লাল মোহন সাহা স্টীট সমাজ উন্নয়ন পরিষদ



১৮২নং লাল মোহন সাহা স্টীট, দক্ষিণ মৌসুন্দি, ওয়ারী, ঢাকা। তারিখ-১৮/০৮/২০২৬ইং বরাবর বার্তা সম্পাদক / প্রধান প্রতিবেদক প্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা জানবেন। আজ ১৮ই আগস্ট, (মঙ্গলবার), পুরান ঢাকার লাল মোহন সাহা স্ট্রীট (দক্ষিণ মৌসুন্দী) বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সফল ব্যাবসায়ী মোহাম্মদ আলমঙ্গীর কবীর এর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি নিচে ও ছবি সংযুক্ত করা হলো।


আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করলে চিরজীবন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করিব। বার্তা প্রেরক- আপনার স্নেহের- -ঃ প্রেস বিজ্ঞপ্তি ঃ- (আজ ১৮আগস্ট) বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলমঙ্গীর কবীর এর চতুর্থ মৃত্যুবার্ষিকী। আজ ১৮ই আগস্ট, (মঙ্গলবার), পুরান ঢাকার লাল মোহন সাহা স্ট্রীট (দক্ষিণ মৌসুন্দী) এর বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সফল ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ১৮ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


জীবদ্দশায় আলমগীর কবীর একাধারে ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন 'ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব'-এর যুগ্ম সম্পাদক এবং ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে তৎকালীন পুরান ঢাকার ক্রীড়াঙ্গন থেকে বহু প্রতিভাবান ও নামীদামি খেলোয়াড়ের বিকাশ ঘটেছে। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লাল মোহন সাহা স্ট্রীট বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মরহুমের


তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আলমঙ্গীর কবীর এর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়েছেন। ####

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]