হবিগঞ্জ থানা থেকে অ'বশেষে মুচলেকায় মুক্তি পেলেন বৈ'ষম্যবি'রোধী নেতা মাহদী

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৪:৩৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৪:৪৯:০১ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জ জেলা  ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে আটকের ২২ ঘণ্টা পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮-আগস্ট) ২০২৬ দুপুরে হবিগঞ্জ সদর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানসহ আরও কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ।


সূত্রে জানা যায়, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তাদের হেফাজতে নেওয়া হয়। দীর্ঘ ২২ ঘণ্টা থানায় অবস্থানের পর মাহদী হাসানকে কোনো মামলায় গ্রেপ্তার না দেখিয়ে সোমবার বেলা ২টায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার ১৭-আগস্ট হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান, এনসিপির সমন্বয়ক মো. রাজু মিয়াসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। আটকের পর তাদের হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে মাহদী হাসানকে মুচলেকায় ছেড়ে দেয় পুলিশ। মাহদীকে ছেড়ে দেওয়ার বিষয়টি তার সহকর্মীরাও নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]