মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৩:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৩:১৭:১৩ অপরাহ্ন
মোঃ শাহীন হাওলাদার মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি। গত ৩ আগস্ট উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন করেন। এর আগে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই নতুন কমিটি গঠন করা হয়। দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধি বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষকা।


শিক্ষা বিস্তারে ভূমিকার পাশাপাশি তিনি এলাকায় একজন সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান 'শেফা ফ্যাশন'-এর প্রোপাইটর মোহাম্মাদ নাসির উদ্দিনের (অব;কর্পোরাল) এর সহধর্মিণী। কমিটির অন্যান্য সদস্যরা হলো- সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন; সদস্য মোঃ রুহুল আমীন, মোঃ আঃ বারী, মোঃ শাহজাহান, মোঃ হুমায়ুন কবির মোল্লা, জাকির হোসেন আল আমিন, নিখিল চন্দ্র ঘরামী, জাকিয়া আক্তার, জাকিয়া সুলতানা ও নাহিদ আক্তার খুশি এবং সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন। পুনরায় দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি শান্তা মনি বলেন, "আমাকে দ্বিতীয়বারের মতো এই গৌরবময় দায়িত্ব দেওয়ায় আমি উপজেলা প্রশাসন, কমিটির সকল সম্মানিত সদস্য, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত মেয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমার মূল লক্ষ্য হবে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নত করা। আমরা প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধ করতে মা সমাবেশসহ কার্যকরী পদক্ষেপ নেব।


এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার, সহ-শিক্ষা কার্যক্রম এবং শিশুদের জন্য একটি বৈষম্যহীন আনন্দঘন পরিবেশ তৈরি করতে আমি শতভাগ নিবেদিত থাকব। এই বিদ্যালয়টিকে উপজেলার একটি শ্রেষ্ঠ ও মডেল বিদ্যালয়ে রূপান্তর করতে আমি কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।" এদিকে শান্তা মনি দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় এবং একটি গতিশীল পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।



তারা আশা প্রকাশ করেন, এই সুদক্ষ কমিটির নেতৃত্বে মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]