নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন একটি শক্তিশালী, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা। নতুন কেন্দ্রীয় কমিটিতে যারা নেতৃত্বে আসবেন, তাদেরকে ছাত্রদলের সকল ইউনিট সাদরে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ইনশাআল্লাহ বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং ক্যাম্পাসের কল্যাণমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা এমন একটি কমিটি প্রত্যাশা করছি, যে কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “নেতৃত্বে যারা আসবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইউনিট তাদের সাদরে গ্রহণ করে নেবে। নতুন নেতৃত্বের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও প্রত্যাশা রয়েছে। যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।” রাহাতের মতে, একটি কেন্দ্রীয় কমিটি শুধু সাংগঠনিক কাঠামোর পরিবর্তন নয়; বরং এটি সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন কমিটিতে অভিজ্ঞতা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় করার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে—এমন প্রত্যাশা রয়েছে নেতাকর্মীদের মধ্যে। তিনি বলেন, “বর্তমান সময়ে ছাত্ররাজনীতিতে ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব অনেক বেশি।
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, ক্যাম্পাসের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কর্মকাণ্ডে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নতুন কেন্দ্রীয় নেতৃত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও যোগ করেন, “এই কমিটি একটি বড় চমক হতে চলেছে, ইনশাআল্লাহ। তবে সেই চমক শুধু নেতৃত্বের তালিকায় নয়—সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা এবং নেতাকর্মীদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রেও দৃশ্যমান হবে বলে আমরা আশা করি।” ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। তৃণমূলের প্রত্যাশা, নতুন নেতৃত্ব সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করবে। মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত বলেন, “আমরা চাই নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরও সুসংগঠিত, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করুক। যারা নেতৃত্বে আসবেন, তাদের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা ও শুভকামনা থাকবে।
” সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দেশের বিভিন্ন ইউনিট ও ক্যাম্পাসে সংগঠনের ইতিবাচক কার্যক্রম আরও বিস্তৃত হবে।