রাঙ্গামাটিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে গ'লা কে'টে হ'ত্যা, আ'টক যুবক

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০২:৩৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০২:৩৯:৩৫ অপরাহ্ন
রাজস্থলী প্রতিনিধি:


রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় রিপন চাকমা (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন চাকমা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত রিপন চাকমা ওই এলাকার বাসিন্দা লক্ষ্যচ চাকমার ছেলে। তার স্থায়ী বাড়ি হরিণাছড়া এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, রিপন ও স্বপনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রিপন ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর স্বপন চাকমাকে কাপ্তাই থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।


নিহতের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]