স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরবিধি না মেনে বাসা নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। পরিদর্শন শেষে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউএনও সানজিদা চৌধুরী কেন্দুয়া পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ ও পৌর সচিব মতিউর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি পৌরবিধি ও সংশ্লিষ্ট নিয়ম মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি না মেনে বাসা নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে পশ্চিম শান্তিবাগ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী লিখিত অভিযোগও করেন। তবে সরেজমিন পরিদর্শনের পর কেন্দুয়া পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগ ছিল, একজন স্কুল শিক্ষক পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাসা নির্মাণ করছেন। সরেজমিনে দেখা গেছে, তিনি পৌরসভার ড্রেন নির্মাণের জন্য জায়গা রেখেই বাসা নির্মাণ করছেন। তবে পৌরশহরে বাসা নির্মাণ করতে হলে পৌরসভার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তিনি অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করছিলেন। তাই ইউএনও নির্দেশনায় আমরা নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এ বিষয়ে একটি মিটিং হবে। সেখানে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা