হাইজাদীতে সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিনের বি'রুদ্ধে জু'য়া ও নানা অনিয়মের অ'ভিযোগ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:৫৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০১:০০:৪৩ অপরাহ্ন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন (৪৮)-এর বিরুদ্ধে জুয়া পরিচালনা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ওই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুদ্দিন হাইজাদী ইউনিয়নের একটি ওয়ার্ডের তিনবারের সদস্য (মেম্বার) ছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি এলাকায় একটি শক্তিশালী প্রভাববলয় গড়ে তোলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়া ছিল তার অন্যতম প্রধান কর্মকাণ্ড।


সেন্দী গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় তার ইশারায় প্রকাশ্যে জুয়ার আসর বসানো হতো বলে অভিযোগ রয়েছে। এসব আসরে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা লেনদেন ও হাতিয়ে নেওয়া হতো বলেও স্থানীয়দের দাবি। এদিকে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সেন্দী গ্রামের বাসিন্দা রবিউল নামে এক যুবককে মারধরের অভিযোগও উঠেছে সাহাবুদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, রবিউল জুয়া খেলার প্রতিবাদ করায় তাকে সাহাবুদ্দিনের অনুসারীরা তার বসতবাড়ি থেকে তুলে নিয়ে চুরির অপবাদ দেওয়া হয় এবং পরে লোহার পাইপ দিয়ে মারধর করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা অভিযোগের বর্তমান অবস্থা এবং ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সাহাবুদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


তবে সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]