ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে আ'গুনে পু'ড়ল ৫ দোকান, ক্ষ'য়ক্ষ'তি ৫০ লাখ টাকা

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১১:০৯ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত রবিবার (১৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রাম কেন্দ্রীয় মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেটের 'নোহা ভ্যারাইটিজ স্টোর' নামের একটি মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।


আগুনে গাউছিয়া ভেটেনারি হাউসের মালিক নূরে আলম সিদ্দিকীর প্রায় ১৫ লাখ টাকা, সুলতান খেলার ঘর ভ্যারাইটিজ স্টোরের মালিক নাহিদ ইসলাম সুজনের প্রায় ১৫ লাখ টাকা এবং নোহা ভ্যারাইটিজ স্টোরের মালিক এনামুল হকের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে আরও দুটি দোকান আংশিক পুড়ে ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, "সংবাদ পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।"


ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]