খুক্রিবি প্রতিনিধি

খুকৃবির উপাচার্যের সঙ্গে খুকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:০০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:০০:২৭ অপরাহ্ন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুকৃবিসাস) সদস্যবৃন্দ। সোমবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে খুকৃবিসাসের সদস্যরা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে গঠনমূলক সাংবাদিকতার গুরুত্বের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ শেষে খুকৃবিসাসের সদস্যরা উপাচার্যের সফল কর্মজীবন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]