কার্যক্রম নি'ষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের নেতা প্রদীপ রায় ঢাকায়,পুলিশের হাতে আ'টক

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৬:৫৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৬:৫৮:১০ অপরাহ্ন
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:


রংপুরের জেলার সদর থানার সেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ রায় ঢাকায় ক্ষিলখেত থানার পুলিশের হাতে আটক। রবিবার ১৬ আগস্ট ঢাকার ক্ষিলখেত এলাকার একটি মার্কেটের সামনে থেকে এসআই রাসেল মিয়া তাকে আটক করেন। আটক প্রদীপ রায় রংপুর সদর উপজেলার বানিয়াপাড়া গেরামের মৃত দীঘেন রায়ের ছেলে। প্রদীপ রায় রংপুর সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন।


বানিয়াপাড়া মিলেরপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে তার প্রভাব বিস্তার কারনে সাধারণ মানুষ কোনঠাসা ছিলো। তার ভয়ে তটস্থ ছিলেন অনেকে। এবিষয়ে ক্ষিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আজ সোমবার আটক প্রদীপ রায়কে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]