নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ই আগস্ট, ২০২৬ (মঙ্গলবার), পুরান ঢাকার লাল মোহন সাহা স্ট্রীট (দক্ষিণ মৌসুন্দী) এর বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সফল ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ১৮ ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় আলমগীর কবীর একাধারে ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন 'ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব'-এর যুগ্ম সম্পাদক এবং ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে তৎকালীন পুরান ঢাকার ক্রীড়াঙ্গন থেকে বহু প্রতিভাবান ও নামীদামি খেলোয়াড়ের বিকাশ ঘটেছে। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লাল মোহন সাহা স্ট্রীট বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মরহুমের তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন,
শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আলমঙ্গীর কবীর এর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়েছেন। ####