বুড়িচংয়ের পীরযাত্রাপুরে পুলিশের মা'দকবি'রোধী র‍্যালি ও সমাবেশ

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৬:১১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৬:১৩:১০ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গোবিন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আয়োজিত সমাবেশে মিলিত হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. কামরুল হাসান নাছিম, সাধারণ সম্পাদক নওশের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, আলী আহমদ মোস্তফা, পীরযাত্রাপুর যুবদলের আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং যুবনেতা কামাল হোসেন।


বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান, এসআই শামছুল হক, এএসআই আসাদ, এএসআই আফজলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]