সাংবাদিক সোহেলকে সংবর্ধনা ও স্মারক প্রদান

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১২:৩৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১২:৪০:০৭ অপরাহ্ন
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি


দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে বিশেষ সংবর্ধনা ও স্মারক প্রদান করেছে বাইতুল আমান ট্রাস্ট। ১৫ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে দাগনভূঞা বাজারস্থ স্টার লাইন সুইটস কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইতুল আমান ট্রাস্ট-এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আবদুর রাজ্জাক বিএসসি-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান ট্রাস্ট-এর উপদেষ্টা ও দাগনভূঞা পৌর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব হুমায়ুন কবির বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান ট্রাস্ট-এর উপদেষ্টা ও সাবেক যুবদল নেতা জনাব সৈয়দ নাসির উদ্দিন।


বাইতুল আমান ট্রাস্ট-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মো. সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট-এর সম্মানিত উপদেষ্টা ও কুয়েত প্রবাসী জনাব ফখরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইস্রাফিল মিয়া,মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ওমর ফারুক, মাঈন উদ্দিন সোহেল, মো. সিরাজ, আফতাব হোসেন সাঈদীসহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী। জনাব মো. রিপনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।



পরে উপস্থিত বক্তারা দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণে তাঁর ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাইতুল আমান ট্রাস্ট-এর পক্ষ থেকে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে বিশেষ সংবর্ধনা প্রদান এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক সোহেল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]