রংপুরে গ্যারেজ মালিককে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:০৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:১৩:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রংপুরে গ্যারেজ মালিককে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। রংপুর মহানগরীর তাজহাট আনছারির মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিককে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ দুলাল মিয়া (৪৫), ২। মোছাঃ ফিরোজা বেগম (৫৫) এবং ৩। মোঃ রেজাউল ইসলাম (৫৫)। গতকাল রাতে রংপুর মহানগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমান (৬৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ( মামলা নং-৮)।


৪মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তপূর্বক ১৪ আগস্ট, ২০২৬ তারিখ ১নং আসামি মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-হায়দার আলী, সাং-পূর্বখাসবাগ, থানা: মাহিগঞ্জ, জেলা: রংপুর'কে রাত ০১.৩০ ঘটিকার সময় রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা হতে এবং ২নং আসামি মোছাঃ ফিরোজা বেগম (৫৫), পিতা-নাসির উদ্দিন ও ৩নং মোঃ রেজাউল ইসলাম (৫৫), পিতা-মহির উদ্দিন, উভয় সাং-ভোটমারী, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’ দ্বয়কে ভোর ০৪.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় যে, প্রায় দুইবছর আগে ফিরোজা বেগমের স্বামী মারা যায়। অপরদিকে আসামি দুলাল মিয়া নিহত গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) এর গ্যারেজ হতে অটোরিক্সা ভাড়া নিয়ে চালাতো। আনুমানিক ৫/৬ মাস আগে নিহত আব্দুর রহমান এর স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এই সুবাদে দুলাল মিয়া ফিরোজা বেগমের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ও নিহত আব্দুর রহমান এর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে গোপনে উকিল বাবা সেজে নিহত আব্দুর রহমানের সাথে আসামি ফিরোজা বেগমের বিয়ে দেয়। বিয়ের ৫/৭ দিন পর আব্দুর রহমান ফিরোজা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করলে ফিরোজা বেগম আর সংসার করবে না বলে জানায়। অতঃপর ঘটনার প্রায় সাতদিন আগে দুলাল মিয়ার মধ্যস্থতায় ১,০০,০০০/- (একলক্ষ) টাকার বিনিময়ে নিহত আব্দুর রহমান ও আসামি ফিরোজা বেগমের তালাক হয়। উল্লেখ্য, বিয়ের সময় দুলাল মিয়া ভিকটিমের কাছ থেকে দুইটি অটোরিক্সা নিয়ে দিবে মর্মে আশ্বস্ত করে।


ডিভোর্সের পর বিভিন্ন অজুহাতে দুলাল মিয়া ফিরোজা বেগমের কাবিনের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে ঘটনার আগের দিন দুলাল মিয়া অটোরিক্সা উদ্ধারের কথা বলে ফিরোজার কাছে ৪,০০০/- টাকা দাবি করে। ফিরোজা বেগম টাকা না দিলেও দুলালকে একটি অটোরিক্সা দিবে বলে অটোরিক্সা উদ্ধার করতে বলে। পরবর্তীতে ঐ দুইজন আসামির সাথে সমন্বয় করে অপর আসামি মোঃ রেজাউল ইসলাম (৫৫) পরস্পর যোগসাজসে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]