বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী টিটু গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৪:০০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৪:০৫:৫১ অপরাহ্ন
আলী আজিম,বানারীপাড়া:



বরিশালের বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার ( ১৩ই আগষ্ট) রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম র‍্যাব এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করে।


আসামী টিটু বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেম'র ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো: মজিবুর রহমান জানান মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান টিটুকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখ: ১৪-০৮-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]