নারী ফুটবলের উন্নয়নে রাঙ্গাটুঙ্গী একাডেমির পাশে থাকবে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৩:৩৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৩:৫৬:১০ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন। এ সময় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী খেলোয়াড়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।


নারীদের খেলাধুলায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, একটি দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে। অন্যদিকে আরেক দলের প্রধান মাঠে গিয়ে খেলা দেখে নারী খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ ন


পাশাপাশি স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,


পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী ফুটবল খেলোয়াড় ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]