ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ম্যানেজার ও ছাত্রদল নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অবশেষে বদলী করা হয়েছে আলোচিত ইউএনও আরাফাত সিদ্দিকী কে। এর আগে ওই মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরল হয়। এঘটনার পরদিন (বৃহস্পতিবার) সারাদিন নিজ দপ্তরে অফিস করেননি তিনি। বদলীপূর্বক পদায়নের আদেশে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ন্যাস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরীত আদেশে বৃহস্পতিবার তাকে বদলীপূর্বক পদায়ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বলেন, "স্যার বিকেল ৪টা পর্যন্ত অফিসে আসেননি। আমি ৪টার পর অফিস থেকে চলে এসেছি।
কেন তিনি অফিসে আসেননি, সে বিষয়ে আমার জানা নেই। মারধরের ঘটনার পর থেকে বদলির আদেশে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আরাফাত সিদ্দিকী ত্রিশালে যোগদান করেন।