ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর কল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর উরস মোবারকের আজ শেষ দিন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত ও আশেকান সমবেত হয়েছেন। এতে সড়কে যানবাহনের চাপ বেড়ে সুলতানপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উরসের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে ভক্তরা খরমপুরের উদ্দেশে রওনা হন। ফলে সুলতানপুরসহ আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এতে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। এ পরিস্থিতিতে উরসস্থল ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা জরুরি বলে জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় যানজট নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
আখেরি মোনাজাতকে ঘিরে যাতে মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে আরও ভোগান্তি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।