পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে ৫৬ ব্যাটালিয়ান বিজিবির নতুন বিওপি উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৩৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৪১:২২ অপরাহ্ন
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টারপঞ্চগড়।


পঞ্চগড়ে সীমান্তে নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন বিজিবি এর আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান সহ সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে ঘাগড়া - টোকাপাড়া বিওপি এর মধ্যবর্তী স্থানে মাধুপাড়া বিওপি'র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩-আগস্ট) ২০২৬ সকালে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি, জি+, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ও অধিনায়ক পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা দিনে ও রাতে প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষার মহান দ্বায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দ্বায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এ সময় দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মতো ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এর সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব স্থাপনকৃত মাধুপারা বিওপি এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত প্রকাশ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি'র কল্যাণ কামনা করেন। তিনি আরো বলেন, ভারত হতে বাংলাদেশে পুশইন এর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আইনগত প্রক্রিয়া রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুশইন ঘটনার ক্ষেত্রে বিজিবি দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,পতাকা বৈঠক, কূটনৈতিক যোগাযোগ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



এছাড়াও বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। নতুন বিওপি উদ্বোধন হওয়ায় খুশী স্থানীয়রা। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সীমান্ত অপরাধ বন্ধ হবে বোলে আশাবাদী সকলে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]