সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৪:০২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৪:০২:০১ অপরাহ্ন
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, চরবিশ্বনাথ, সতুরচর ও গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ও জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। তবে অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]