কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০২:০৭:২৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলায় বা কি সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


অধ্যক্ষ অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]