নবীগঞ্জে ফের আলোচনায় সুপার ফাইভের নেতা শাহিদ তালুকদার,ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মনোনয়নে ক্ষোভ সুবিধা বঞ্চিত প্রার্থীদের!

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১২:০৪:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১২:১২:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নবীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মনোনয়নে ক্ষোভ সুবিধা বঞ্চিত প্রার্থীদের,নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মোসাদ্দিক মিয়াকে মনোনীত করা হয়েছে, সে ছোট ভাকৈর গ্রামের মোঃ ভুট্টো মিয়ার ছেলে, এছাড়া গুরুত্বপূর্ণ পদে সরকার কে বিতর্কিত করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে এই পদে নির্বাচিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধা বঞ্চিত তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারী অন্য প্রার্থীরা। সুত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদারের সুপারিশে ওই ছাত্রলীগ নেতাকে বাছাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, বিএনপির মাধ্যমেই কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে,এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা জুড়ে দেখা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুবিধা বঞ্চিতদের নিন্দার ঝড় বইছে,তাছাড়া এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপির দায়িত্বশীল কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি!!

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]