নিজস্ব প্রতিবেদক
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী। গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও।
আমি এই দায়িত্বকে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, সিলেটবাসীর সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি। তিনি আরো বলেন, সিলেট একটি দ্রুত সম্প্রসারিত নগরী। নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার হবে। নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, সিলেট ওয়াসাকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক নাগরিক সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রক্ষা এবং সিলেট নগরবাসীর প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।