৮ বছর পর চাঁদাবাজী মামলায় খালাস পেলেন মোজাম্মেল

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৬:৩৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৬:৩৬:০৪ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা


দেশজুড়ে আলোচিত মিরপুর থানার মিথ্যা, গায়েবী চাঁদাবাজীর মামলায় অব্যাহতি পেয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। আজ ১১ আগষ্ট মঙ্গলবার ঢাকা মহানগর যুগ্ম জেলা জজ জনাব মেহেদী হাসানের আদালত তাকে এই অব্যাহতি প্রদান করে। উল্লেখ্য যে, দেশের মানুষের যাতায়াতের ভোগন্তি কমাতে সড়ক নিরাপত্তা ও সড়কে বিশৃঙ্খলা নিয়ে সোচ্চার থাকায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের রোষানলে পড়ে ২০১৮ সালের ০৪ সেপ্টেম্বর কথিত এই মিথ্যা, গায়েবী চাঁদাবাজীর মামলায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বাসা থেকে গ্রেফতার হন মোজাম্মেল হক চৌধুরী। তাকে এই মামলায় কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়।


এরপর তার নামে অস্ত্র ও বিষ্ফোরক আইনে অপর একটি মামলা দায়ের করে কাফরুল থানা পুলিশ। বিগত ২০২৪ সালে কথিত এক পরিবহন শ্রমিকলীগের নেতা ওবায়দুল কাদেরের সম্মানহানীর মামলা দায়ের করেন শাহবাগ জোনের সিএমএম কোর্টে। ইত্যিমধ্যে তিনি এই দুইটি মামলায় অব্যাহতি পেলেও মিরপুর থানার চাঁদাবাজী মামলা নং-১৪(৯)১৮; জিআর-১৫০৬৯/১৯ মামলাটিতে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন তিনি। আজ আদালতে মামলাটি অব্যাহতির আবেদন করলে মাননীয় আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলার বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদী মোঃ দুলাল আদালতে হাজির হয়ে মামলাটি তিনি করেন নি এবং মোজাম্মেল হক চৌধুরীকে তিনি চেনেন না, কখনো দেখেন নি বলে আদালতকে জানান। মিরপুর রোড পরিবহন শ্রমিক কমিটির দুই জন নেতা রহিম ও দেলোয়ার বাদী দুলালকে পরিবহনে চাকুরী দেওয়ার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। এই কাগজকে অপব্যবহার করে পরবর্তীতে মামলাটি দায়ের হতে পারে বলে তিনি মনে করেন। মাননীয় আদালত বাদীর এমন বক্তব্য শুনে রীতিমত বিষ্ময় প্রকাশ করেন। বাদীর স্বাক্ষ্য ও জেরা শেষে উপস্থিত জনাব মেহেদী হাসানের আদালত আসামী মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতি প্রদান করেন। দেশের জনগনের নিরাপদ যাতায়াত, ভোগান্তি থেকে মুক্তির নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম থামিয়ে দিতে তৎকালীন


আওয়ামীলীগ সরকারের দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন, গায়েবী, বাদীবিহিন কথিত চাঁদাবাজীর মামলা থেকে অব্যাহতি পাওয়ায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেন। এই মামলায় কারাগারে থাকার দুঃসময়ে পাশে থাকায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]